করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। এছাড়া এ সময় নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ১৫৩ জনে।
এই সময়ে সুস্থ হয়েছেন ৪০৬ জন । এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াচ্ছে ৯ হাজার ৭৮১ জন।
রবিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার২২৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৮৭৬ টি পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ৫২টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
বিভাগ অনুযায়ী মৃত্যুবরণের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়: ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ১ জন ও রংপুরে ১ জন মারা গেছেন। মৃত ৪০ জনের বয়স: ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১১ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৮ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১১ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯ হাজার ৭৮১ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ এবং মৃতের হার মোট আক্রান্তের ১ দশমিক ৩৮ শতাংশ। ভাইরাসটি থেকে সেরে ওঠার মাত্রা ২০ দশমিক ৭৪ শতাংশ। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ১২ সপ্তাহ শেষ হলো করোনা শনাক্তের। এক নজরে বাংলাদেশের করোনাচিত্র: মোট আক্রান্ত: ৪৭ হাজার ১৫৩ জন। মারা গেছেন: ৬৫০ জন। মোট সুস্থ: ৯ হাজার ৭৮১ জন। মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৮ হাজার ৯৩০টি। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু করেছে। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬১ লাখ ৭২ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭ লাখ ৪৩ হাজার ৯১৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৭১ হাজার ১৮২ জনের। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে: যুক্তরাষ্ট্র: ১ লাখ ৫ হাজার ৫৫৭ জন। যুক্তরাজ্য: ৩৮ হাজার ৩৭৬ জন। ইতালি: ৩৩ হাজার ৩৪০ জন। ব্রাজিল: ২৮ হাজার ৮৪৯ জন। ফ্রান্স: ২৮ হাজার ৭৭১ জন। স্পেন: ২৭ হাজার ১২৫ জন। মেক্সিকো: ৯ হাজার ৭৭৯ জন। বেলজিয়াম: ৯ হাজার ৪৫৩ জন। জার্মানি: ৮ হাজার ৬০০ জন। ইরান: ৭ হাজার ৭৩৪ জন।আনন্দবাজার/শহক









