দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬জনে।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫ টি । ৬২ টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৮ জন সুস্থ হয়েছেন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। মারা গেছেন: ১ হাজার ৫০২ জন। মোট সুস্থ: ৪৬ হাজার ৭৫৫ জন। মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ৩০ হাজার ৭১৯টি।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৯০ লাখ ৬০ হাজার ৮৭০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৮ লাখ ৪৭ হাজার ১৮ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জনের। বাকী ৩৭ লাখ ৪২ হাজার ৯১৩ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৩ লাখ ৫৬ হাজার ৭১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৮০।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ২২ হাজার ২৪৮ জন। ব্রাজিল: ৫০ হাজার ৬৫৯ জন। যুক্তরাজ্য: ৪২ হাজার ৬৪২ জন। ইতালি: ৩৪ হাজার ৬৩৪ জন। ফ্রান্স: ২৯ হাজার ৬৪০ জন। স্পেন: ২৮ হাজার ৩২৩ জন। মেক্সিকো: ২১ হাজার ৮২৫ জন। ভারত: ১৩ হাজার ৭০৩ জন। বেলজিয়াম: ৯ হাজার ৬৯৬ জন। ইরান: ৯ হাজার ৬২৩ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।
আনন্দবাজার/শহক









