করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৫৯ জনে দাঁড়াল। এছাড়া এসময় ২ হাজার ২৯ জনেএকদিনে আক্রান্ত ২০২র শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৩২১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৫০০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াচ্ছে ৮ হাজার ৪২৪ জন।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৩১০ টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৯টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
মৃত ১৫ জনের বয়স:
৪১ থেকে ৫০ বছর বয়সী: ২ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৫ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন। ৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন। ৯১ থেকে ১০০ বছর বয়সী: ১ জন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৪০ হাজার ৩২১ জন। মারা গেছেন: ৫৫৯ জন। মোট সুস্থ: ৮ হাজার ৪২৪ জন। মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৭৫ হাজার ৭৬৬টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু করেছে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৭ লাখ ৯২ হাজার ৯৯২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ লাখ ৯৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৫৭ হাজার ৪৮০ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ২ হাজার ১০৭ জন। যুক্তরাজ্য: ৩৭ হাজার ৪৬০ জন। ইতালি: ৩৩ হাজার ৭২ জন। ফ্রান্স: ২৮ হাজার ৫৯৬ জন। স্পেন: ২৭ হাজার ১১৮ জন। ব্রাজিল: ২৫ হাজার ৬৯৭ জন। বেলজিয়াম: ৯ হাজার ৩৬৪ জন। মেক্সিকো: ৮ হাজার ৫৯৭ জন। জার্মানি: ৮ হাজার ৫৩৩ জন। ইরান: ৭ হাজার ৫৬৪ জন।
আনন্দবাজার/শহক









