বেড়েছে শাক ও সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবজিভেদে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মুরগির দাম কমলেও ডজনে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। তবে অপরিবর্তিত রয়েছে গরু-খাসির মাংস, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, তেল ও আলুর দাম।
গরু-খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে মুরগির বাজার। বাজারে কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিদরে। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি লেয়ার ২০০ টাকা, সাদা লেয়ার ১৭০ টাকা কেজিদরে। কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিদরে।
মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরু-খাসির মাংসের দাম। এখন প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা এবং বকরি ৭৫০ টাকা কেজি দরে।
ডজনে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। এখন প্রতিডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা, দেশি মুরগির ডিম ১৪০ থেকে ১৫০ টাকা। সোনালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, হাঁসের ডিম ১১৫ থেকে ১২৫ টাকা, কোয়েল পাখির ডিম প্রতি ১০০ পিস ২০০ টাকায়।
সবজির দাম বাড়ার বিষয়ে একজন সবজি বিক্রেতা বলেন, বর্তমানে টমেটো ও পেঁপের সিজন না হওয়ায় সেগুলোর বাড়তি দাম। তাছাড়া সবজির দাম আমদানির ওপর নির্ভর করে। বাজারে জিনিসপত্র বেশি হলে দাম কমে, জিনিসপত্র সংকট হলে দাম বেড়ে যায়।
আনন্দবাজার/টি এস পি









