স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দুই মাস পর গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবহন চালানোর জন্য দিয়েছেন বেশ কিছু নির্দেশনা।
গণপরিবহন চালাতে ৬০ ভাগ বর্ধিত ভাড়ার প্রজ্ঞাপনে যে সব শর্তাবলি উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-
- একজন যাত্রীকে বাস অথবা মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে যাত্রী, অপরটি অবশ্যই ফাঁকা রাখতে হবে।
- স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেট উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকেরও বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।
- প্রচলিত ভাড়ার চার্টে প্রজ্ঞাপনে উল্লেখিত ভাড়ার সঙ্গে সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া বৃদ্ধির হার যোগ করে নতুন ভাড়া নির্ধারিত হবে।
- স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক বাস-মিনিবাস পরিচালনা করতে হবে।
- অনুমোদিত ভাড়ার হার করোনাভাইরাস জনিত সংকটকালের জন্য প্রযোজ্য হবে। এ সংকট দূর হলে প্রজ্ঞাপনে বিদ্যমান ভাড়ার হার পূর্ণ প্রযোজ্য হবে।
আনন্দবাজার/শহক









