দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক ডা. মঈন উদ্দীন মারা গেছেন। সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডা. মইনুল ইসলাম ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর ডা. মইনের উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে বুধবার ভোরে তিনি মারা যান।
আনন্দবাজার/রনি








