করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে শুরু করেছে। অচল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি, এতে খুব শিগগিরই ব্যাংক লুটপাট আর কর্মী ছাঁটাই শুরু হবে। ঝুঁকি বুঝতে পেরে অনেক দেশই মুদ্রানীতি ও বাজেটে পরিবর্তন আনতে শুরু করেছে। এ ভাইরাস সংক্রমণের প্রভাবে চীনের প্রবৃদ্ধি কমবে বলেও জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি বলেন, এ ক্ষতি কাটিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর আড়াই ট্রিলিয়ন ডলারের প্রয়োজন পড়বে। এ মন্দা ২০০৯ সালের চেয়েও বিপদজনক। আর এ ক্ষতি থেকে ঘুড়ে দাঁড়াতে সময় লাগবে ২০২১ সাল পর্যন্ত।
আইএমএফ প্রধান বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, অর্থের লেনদেন কমেছে, রফতানিও কমেছে। এ স্থবিরতাকে স্বাভবিক অবস্থায় ফেরাতে অনেক অর্থের প্রয়োজন।
এদিকে প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আনন্দবাজার/রনি








