আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে আগামী পাঁচদিন বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী দুইদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, বুধবার রাতভর বৃষ্টি শেষে ভোরের আলো ফোটার পরই আবার কালো মেঘে রাত নেমে আসে রাজধানীর বুকে। আবার জয়পুরহাটে কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৪০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন জনসহ চারজন মারা গেছেন।
আনন্দবাজার/শহক








