দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেন।
এই নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৩০ জন রোগী শনাক্ত হলো। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১জন।
এরআগে বুধবার ব্রিফিংয়ে তিনি জানান সারা দেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।
আনন্দবাজার/শহক









