চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রায় ৮০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হলেও দেশটি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
দেশটিতে মৃতের সংখ্যা ৩২৪৫ জন হলেও গত কয়েক দিনে এই হার অনেকটাই কমে এসেছে।
করোনা ইস্যুতে চীনের এই সাফল্য বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। আর চীনের এই সাফল্যের পেছনে সরকারের পদক্ষেপের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নার্স এবং চিকিৎসকরা।
চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর নার্সরা যেন দীর্ঘসময় কাজ করতে পারেন সেকারণে তারা ব্যবহার করেছেন বিশেষ ধরনের ডায়াপার। অধিকাংশ নার্স তাদের সময় বাঁচাতে এবং রোগীদের উন্নত সেবা দিতে নিজের শখের চুলটাও কেটে ফেলতে দ্বিধা করেননি।
করোনা মোকাবেলায় বিশ্বের অধিকাংশ মানুষ যখন নিরাপদে থাকা, কোয়ারেন্টাইনে থেকে নিজেদের দ্বায়িত্ব পালন করছে। তখন চীনের নার্স এবং ডাক্তারেরা রাতের পর রাত জেগে বিরামহীন সেবা দিয়ে গেছেন রোগীদের।
অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফলস্বরূপ তারা কোভিড-১৯ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। করোনা ভাইরাসে আক্রান্তের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তারা সেবা দিতে একটুও কার্পণ্য করেননি।
একটানা দীর্ঘসময় নিরবচ্ছিন্ন সেবা দিতে ডায়াপার ব্যবহার করেছেন যেন টয়লেটে যাওয়ার সময় বেঁচে যায়। নার্সদের এই নিষ্ঠা আর দায়িত্ববোধ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া অনেক নার্সই তাদের মাসিক বন্ধ রাখার জন্য বিশেষ ধরনের ওষুধ গ্রহণ করেন। নার্স, চিকিত্সকসহ নারী কর্মীদের এমন আত্মত্যাগ বিশ্ববাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে। আল-জাজিরা সূত্রে জানা যায়
আনন্দবাজার/তা.তা









