দেশের বিভিন্ন রুটে আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু হবে বলে গত মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ট্রেনে উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, কম্বল ও বালিশ দেওয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের এসব উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও তা থেকে সরে এসেছে বাংলাদেশ রেলওয়ে। তারা জানিয়েছে, আপাতত উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়া হবে না।
নতুন করে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানিয়ে ট্রেন পরিচালনায় ১০টি নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনার ৬ নম্বরে বলা হয়েছিল, ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









