রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আজ রাত ১২টা থেকে জোরদার করা হবে সেনা টহল। বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর এই টহল জোরদার করা হবে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার এই এলাকা পরীক্ষামূলকভাবে লকডাউনের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস









