গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনসহ মোট এক হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩ হাজার ৪৬২ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ৬৬টি ল্যাবে নতুন করে আরও ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪৩৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।
আনন্দবাজার/শহক









