চীনের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশাল আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জন।
এদিকে প্রথম বারের মতো আক্রান্ত হয়েছে স্পেনের কাতালোনিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়ায় ও আলজেরিয়ায়র বেশ কয়েকজন। এছাড়াও বাহরাইনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ জন।
সৌদি আরব এরই মধ্যে ইতালি ও জাপানে ভ্রমণ না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। তবে ইতালির সঙ্গে সীমান্ত বন্ধ করবে না পাশ্ববর্তীদেশগুলো এমনটা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিক ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে এবং আক্রান্ত হয়েছেন ৯৫ জন। মধ্যপ্রাচ্যের ৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৭ জনে।
আনন্দবাজার/ডেস্ক








