গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জনে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









