জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী জেলাকে আজ সকাল ৬ টা থেকে লকডাউন করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি গণবিজ্ঞপ্তি আকারে জানিয়েছিলেন জেলা প্রশাসক তন্ময় দাশ ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ৬টা থেকে নোয়াখালীতে কেউ নতুন করে প্রবেশ ও বের হতে পারবে না। জরুরি সেবা ছাড়া সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়।
তবে নিত্যপ্রয়োজনীয় পরিবহন ও অসুস্থ রোগী বহনকারী যানবাহন চলাচল কোন বাধা নেই। মহাসড়কসহ আঞ্চলিক সব সড়ক বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
লকডাউন বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্য নোয়াখালী জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলাকে আজ সকাল ৬টা থেকে লকডাউন করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।
আনন্দবাজার/শহক








