গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৩ জনসহ মোট ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩ হাজার ৫৩৩ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৫৯০ জন।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ৭৯ টি ল্যাবে নতুন করে নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ২জনের।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ২৩ জনে।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।
আনন্দবাজার/শহক









