দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৩৪ জন মৃত ৯
প্রকাশ:

বিস্তারিত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮২ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ৯ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন অর্থাৎ মোট সুস্থ হয়েছে ৮৭ জন। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৮০ জনের।
এর আগে গতকাল সোমবার দেশে ৪৯২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১০ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক








