নতুন সিনেমা হল নির্মাণ এবং বিদ্যমান সিনেমা হল সংস্কার ও আধুনিকায়নের জন্য ঋণ সুবিধা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সিনেমা হলের মালিকরা সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করতে পারবে। যা আগের থেকে ৫ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হীদের কাছে পাঠানো এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলোর সংস্কার আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নিমার্ণের উদ্দেশ্যে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ/বিনিয়োগ প্রদানের জন্য একটি বিশেষ পুনঃঅর্তায়ন স্কীম গঠন করা হয়েছে। এজন্য চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জারিকৃত সার্কুলারে সংশোধন আনা হয়েছে।
তাছাড়া নতুন ‘একটি ইউনিট’ স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ কোটি টাকা এবং বিদ্যমান ‘একটি ইউনিট’ সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ সুবিধা প্রাপ্য হবে। পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ঋণ সুবিধা পেতে হলে সিনেমা হলের আসনসংখ্যা ১০০ সিট থাকতে হবে।
ভাড়াকৃত বা ইজারাকৃত স্থাপনায় বিদ্যমান/নির্মিতব্য সিনোমা হল/সিনেমাপ্লেক্স এর মালিকপক্ষের সঙ্গে ভবন মালিকের ভাড়া/ইজারা চুক্তির মেয়াদ প্রদেয় ঋণ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদের চেয়ে কমপক্ষে ৫ বছর বেশি হতে হবে।
আনন্দবাজার/এম.আর









