প্রাণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে সরকারের নির্দেশে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এই সময়ে অতিপ্রয়োজন ছাড়া সবাইকে বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে লাঞ্ছিত করার বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
অভিযোগ উঠেছে, বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেই শারীরিক লাঞ্ছনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এক্ষেত্রে পেশাদরিত্ব বজায় রাখতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো বার্তায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, জনজীন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যু, ব্যাংকিং ও মোবাইলফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন।
পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানিয়ে আইজিপি জানান, দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করুন। অধিনস্ত সকল পুলিশ সদস্যের কাছে বার্তাটি পৌঁছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের তা বাস্তবায়ন নিশ্চিত করার আহবান জানান তিনি।
শুক্রবার রাতে পুলিশের ইউনিট প্রধান, বিভাগীয় রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার (এসপি), মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনার (ডিসি), থানার ওসিদের এই বার্তা পাঠান তিনি।
আনন্দবাজার/তা.তা









