ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতের সাভার থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে। গত ২৩ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান পরীমণির মামলায় আসামি নাসির ও অমির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেই ৫ দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে।
আনন্দবাজার/শহক








