রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল সারাদেশের তাপমাত্রা ছিলো : ঢাকা ২৮.৭ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.০ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৩ডিগ্রি সে.। রংপুর ৩১.৮ডিগ্রি সে.। খুলনা ৩২.০ডিগ্রি সে.। বরিশাল ৩০.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.৮ডিগ্রি সে.। সিলেট ২৯.০ডিগ্রি সে.
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.২ সে.। চট্টগ্রাম ২৭.০ডিগ্রি সে.। রাজশাহী ২৫.৬ডিগ্রি সে.। রংপুর ২৬.২ সে.। খুলনা ২৬.৫ডিগ্রি সে.। বরিশাল ২৬.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.৪ডিগ্রি সে.। সিলেট ২৫.৫ডিগ্রি সে। সূত্র : আবহাওয়া অধিদপ্তর
আনন্দবাজার/শহক








