করোনাভাইরাসে ভয়াবহ দরপতনের মুখে পড়ায় দেশের শেয়ারবাজারে কমপক্ষে দুই সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। লেনদেনের এ দাবি জানাতে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রওনা দিয়েছেন।
সাত সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দেয়া বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শেয়ারবাজারে এখন ভয়াবহ দরপতন চলছে। এই পতনের কবলে পড়ে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে নিঃস্ব হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কমপক্ষে দুই সপ্তাহ শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখতে হবে।’ তিনি আরও জানান, পতনের কারণে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে সাময়িক লেনদেন বন্ধ করা হয়েছে।
ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান জানান, ‘বিনিয়োগকারীদের প্রতিনিধি দল তাদের প্রস্তাব আমাদের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে তুলে ধরবেন। এমডি প্রয়োজন হলে তাদের এ প্রস্তাব পর্ষদে তুলে ধরতে পারেন। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এছাড়া এমডি চাইলে নিজস্ব ক্ষমতা বলেও কিছু সিদ্ধান্ত নিতে পারেন।’
বিস্তারিত আসছে........
আনন্দবাজার/শাহী









