আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার টিকা নিয়ে কারও সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। তিনি জানান, জনগণকে বাঁচাতে সরকার যেখান থেকেই পারে, সেখান থেকে টিকা সংগ্রহ করবে।
আজ বুধবার শহীদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ ২৮ এপ্রিল। ১৯৫৪ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি, তারই অনন্য দৃষ্টান্ত শেখ জামাল।
আনন্দবাজার/টি এস পি








