গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরির কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার (১১ এপ্রিল) প্রয়োজনীয় নমুনা কিট সরকারকে সরবরাহ করা হবে।
তিনি জানান, গত মঙ্গলবার (১ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা গণস্বাস্থ্যের ল্যাব পরিদর্শন করে এসেছেন। এরপর রাতে করোনায় আক্রান্ত পাঁচজনের রক্তের নমুনা দিয়েছে সরকার। সেগুলো নিয়ে গবেষণা চলছে এখন। আগামী ১১ই এপ্রিল সরকারকে কিছু নমুনা কিট সরবরাহ করা হবে।
তিনি আরও জানান, রক্তের নমুনা পাওয়ার পর গণস্বাস্থ্য র্যাপিড ডট ব্লট (জি র্যাপিড ডট ব্লট) কিট তৈরির কাজ প্রায় শেষের দিকে। এই কিটের নমুনা সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও) ও অন্য সংস্থাগুলোকেও দেয়া হবে, যাতে সবাই এটির কার্যকারিতা পরীক্ষা করতে পারে।
আনন্দবাজার/তা.তা








