গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, মোট আক্রান্ত সংখ্যা ৪৪। এদের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, জ্বর হলেই করোনা হয়েছে এমনটা ভাববেন না আইইডিসিআর'এর বাইরেও স্বাস্থ্যবার্তায় কল করলে পরামর্শ পাবেন। আইইডিসিআর ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হচ্ছে। আরও বিস্তরভাবে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এখন হাসপাতালই নমুনা সংগ্রহ করে পাঠাবে।
আনন্দবাজার/তা.তা









