অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২০ ফেব্রুয়ারি) ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে ‘একুশে পদক-২০২০’ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা এই পদক ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করবেন।
গত ৫ ফেব্রুয়ারি নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ২০২০ সালের একুশে পদক বিজয়ী হিসেবে ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পুরস্কারের অর্থ এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
আনন্দবাজার/তাঅ









