দেশের চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি আর বাড়ছে না। ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস। বুধবার (২৭ মে) বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছুটি আর বাড়ছে না। আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনটি পেলাম। সাধারণ ছুটি আর বাড়ছে না, তবে নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তবে বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না। এমনকি গণপরিবহনও চলবে না। আর আপাতত স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে। আগামীকাল (২৮ মে) সকালেই প্রজ্ঞাপন জারি হবে।
আনন্দবাজার/শহক









