বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বিশ্বের সকল শিল্প কারখান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। যার বিরুপ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। করোনার কারণে চলতি বছর বিশ্ব বাণিজ্যের যে ক্ষতি হবে, তা ২০০৮ সালের চেয়েও ভয়াবহ হবে বলে জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
বিশ্ব বাণিজ্য সংস্থা জানায়, করোনাভাইরাসে সৃষ্ট সংকট ১৯৩০ সালের চেয়েও প্রকট হতে পারে। বাণিজ্যিক ক্ষতি নতুন করে আর্থিক সংকটের মুখে ফেলবে পুরো বিশ্বকে। বাণিজ্যের ক্ষয়ক্ষতি কোনোভাবেই এড়ানো যাবে না বলেও সতর্ক করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
বিশ্ব বাণিজ্য সংস্থা আরও জানায়, করোনাভাইরাসের কারণে চলতি বছর বিশ্ব বাণিজ্যের পরিমাণ ১৩ থেকে ৩২ শতাংশ কমতে পারে৷ ভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে, ক্ষতির মুখে পড়বে চলতি বছর বিশ্ব বাণিজ্যের তিন ভাগ কিংবা তার বেশি।
আনন্দবাজার/ টি এস পি









