ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

কাল বাড়তে পারে সবজির দাম

প্রকাশ:২০ নভেম্বর, ২০১৯ সময় ৯:৩০ এএম

বিস্তারিত

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের প্রভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে এখনো এর কোনো প্রভাব পড়েনি রাজধানীর সবজি ও মাছের বাজারগুলোতে। এ কারণে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রায় স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো এদিনও সবজি, মাছ, ও ফলের সরবরাহ স্বাভাবিক ছিল। তবে কাল (২১ নভেম্বর) পণ্যের মূল্য কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাবসায়ী।

তারা বলছেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাবার একটা সম্ভাবনা আছে। ধর্মঘট শুরু হলেও নিত্যদিনের মতো সরবরাহ ছিলো তাই বাজার এখনো স্থিতিশীল। এতে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি।

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, ধর্মঘটের কারণে বুধবার রাতে বিভিন্ন জেলা থেকে ট্রাক না আসলে কমে যাবে পণ্যের সরবরাহ। এতে এসব সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, গাজর ৫০ থেকে ৬০ টাকা, পটোল ৩০ থেকে ৩৫ টাকা, ঝিঙা-ধুন্দল ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৩০ থেকে ৪৫ টাকা, ঢ্যাঁড়স ২৫ থেকে ৩৫ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা, শসা (প্রকারভেদে) ৩০ থেকে ৪০ টাকা, কচুর ছড়া ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকাতে বিক্রি হচ্ছে।

আকারভেদে প্রতিটি বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ১৫ থেকে ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, জালিকুমড়া ২০ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা বলেন, কাঁচাবাজারের দাম সবসময় এক থাকে না। বাজারে মালামাল বেশি হলে দাম কমে, আবার ঘাটতি থাকলে দাম বেড়ে যায়। এখন শীতের প্রায় সব সবজি বাজারে আসতে শুরু করেছে, তাই দাম কিছুটা কম রয়েছে। তবে সংকট দেখা দিলে মূল্য বেড়ে যাবে দ্রুতই।

আনন্দবাজার/ইউএসএস

ট্যাগ

  • কাল
  • দাম
  • পারে
  • বাড়তে
  • সবজি

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন

  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ