প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পে ৬০০ পরিবারকে ফ্লাট হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এই সব কথা জানান। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে ফ্ল্যাট হস্তান্তর কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকতের সৌন্দর্য যেনো পর্যটকরা ঠিক মত উপভোগ করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। প্রায় সাড়ে চার হাজার জলবায়ু উদ্বাস্তু পরিবার ফ্ল্যাট পাবে এই প্রকল্পের আওতায়। এরই মধ্যে প্রথম ধাপে ছয়শ’টি পরিবারকে আজ ফ্ল্যাট দেয়া হচ্ছে।
এছাড়াও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে উপকূলবাসীকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুনর্বাসন করা হবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের।
তাছাড়া সরকারপ্রধান আহ্বান জানান, এ সময় প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার।
আনন্দবাজার/এস.কে









