আগামী ২১ জানুয়ারি দেশে আসবে ভারতের উপহার সেরামের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভারতীয় দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২১ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে সেরামের এই ২০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি মাসেই টিকা প্রয়োগের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি জানান, ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে।
অধিদফতরের মহাপরিচালক আরও জানান, ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দফতরের স্টোরসহ তিনটি স্টোর প্রস্তুত।
মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সেরাম ইন্সটিটিউটে তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দিয়েই শুরু হতে পারে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন কার্যক্রম।
এছাড়া সেরাম থেকে কেনা তিন কোটি ভ্যাকসিনের প্রথম চালান ৫০ লাখ ডোজ আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








