টানা ৬ মাস সরকারের রাজস্ব কমার পর ফেব্রয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে সরকার প্রায় পৌনে ৪ কোটি টাকা রাজস্ব বেশি পেয়েছে। বাজার সংশ্লিষ্টরা জানায়, জানুয়ারির তুলনায় লেনদেন বৃদ্ধি পাওয়ায় সরকার এ খাত থেকে কর বেশি পেয়েছে।
ডিএসইর তথ্য মতে, ফেব্রয়ারিতে ডিএসইতে মোট ২০ কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে বিনিয়োগকারীদের ৪৫৯ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৮০৬টি শেয়ারের কেনা-বেচা বাবদ ১২ হাজার ৪২৭কোটি ৭৭ লাখ ১৮ হাজার ৯৩৭ টাকার লেনদেন হয়েছে। যা জানুয়ারি মাসের তুলনায় ৪ হাজার কোটি টাকার বেশি। জানুয়ারিতে লেনেদেন হয়েছিলো ৮ হাজার ৭২ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৬১২ টাকা। সে মাসে ২৯০কোটি২৫ লাখ ৩৯ হাজার ৮৯ টি শেয়ার কেনা-বেচা হয়েছিলো।
ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে লেনদেন বাড়ায় উদ্যোক্তা-পরিচালকে শেয়ার বিক্রি এবং সাধারণ বিনিয়োগকারী, এই দুই প্রকার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বাবদ ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ২৩২ টাকা।
জানুয়ারি মাসে লেনদেন হয়েছিলো ১১ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসের তুলনায় ফেব্রয়ারিতে সরকার ডিএসইতে থেকে ৩ কোটি ৬৪ লাখ ৭২ হাজার ৪৬০ টাকার রাজস্ব বেশি পেয়েছে।
আনন্দবাজার/ টি এস পি









