১৪৪ তম দিনে এসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনসহ মোট ৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন ৩ হাজার ৯ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২৭ জনের। এছাড়াও দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
আনন্দবাজার /শহক









