নভেম্বর মাসে নতুন করে ৯ হাজার ২৮৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। ওই মাসে দেশি বিনিয়োগকারী বিও হিসাব বাড়লেও বিদেশি বিনিয়োগকারী কমেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে নভেম্বর মাসের শেষদিন বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়ায় ২০ লাখ ১৯ হাজার ৭৮৩টিতে। কিন্তু অক্টোবর মাসের শেষদিন সেই বিও হিসাব ছিল ২০ লাখ ১০ হাজার ৫০০টি। মাত্র এক মাসে বিও হিসাব বেড়েছে ৯ হাজার ২৮৩টি।
ই-পেপার পড়তে ক্লিক করুন আমাকে
নভেম্বরে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব দাঁড়ায় ১৫ লাখ ৮৫৪টিতে। অক্টোবরে পুরুষ বিনিয়োগকারীদের সেই বিও হিসাব ছিল ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টিতে। এক মাসে বিও হিসাব বেড়েছে ৭ হাজার ২৬টি। অপরদিক নভেম্বরে নারী বিনিয়োগকারীর বিও হিসাব দাঁড়ায় ৫ লাখ ৩ হাজার ৬৯৬টি। অক্টোবরে নারী বিনিয়োগকারীদের সেই বিও হিসাব ছিল ৫ লাখ ১ হাজার ৫৫৩টিতে। এক মাসে ব্যবধানে বিও হিসাব বেড়েছে ২ হাজার ১৪৩টি।
নভেম্বরে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়ায় ১৯ লাখ ১৪ হাজার ৭০৯টিতে। অক্টোবরে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৭৩টিতে। এক মাস ব্যবধানে বিও হিসাব বেড়েছে ৯ হাজার ৮৩৬টি। অপরদিক নভেম্বরে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়ায় ৮৯ হাজার ৮৪১টিতে। অক্টোবরে শেষদিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৫০৮টিতে। এক মাস ব্যবধানে বিও হিসাব কমেছে ৬৬৭টি।
নভেম্বরে ইন্ডিভিজুয়াল বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৬৪ হাজার ৯৩২টিতে। অক্টোবরে ইন্ডিভিজুয়াল বিও হিসাব ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৩৫৫টিতে। এক মাস ব্যবধানে বিও হিসাব বেড়েছে ৬ হাজার ৫৭৭টি। অপরদিক নভেম্বরে জয়েন্ট বিও হিসাব দাঁড়ায় ৬ লাখ ৩৯ হাজার ৬১৮টিতে। অক্টোবরে জয়েন্ট বিও হিসাব ছিল ৬ লাখ ৩৭ হাজার ২৬টিতে। এক মাস ব্যবধানে বিও হিসাব বেড়েছে ২ হাজার ৫৯২টি।
আনন্দবাজার/শহক









