সপ্তাহের ব্যবধানে আবারও আদা ও পেঁয়াজের দাম বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে আদা ও পেঁয়াজের দাম। তবে দাম কমেছে সবজির। সবজিভেদে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে দাম।
সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এখন প্রতিকেজি বার্মা, চায়না ও দেশি আদা ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ছিল ২৫০ থেকে ২৬০ টাকা।
১০ থেকে ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। এখন মানভদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা।
আদা ও পেঁয়াজের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রসুনের দাম। এখন মানভদে প্রতিকেজি রসুন দেশি ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরিবর্তিত আছে মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, খোলা সয়াবিন।
এদিকে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সবজির দাম। তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা। মহিশের মাংস ৬০০ টাকা কেজি, খাসির মাংস ৮০০ টাকা কেজি, বকরি ৭৫০ টাকা কেজি, বয়লার ১২০ টাকা কেজি, লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা কেজি, সাদা লেয়ার ১৭০ থেকে ১৮০ টাকা কেজি, সোনালী ২৫০ থেকে ২৬০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি









