প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে এ বিষয়ে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে চলেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ৭ জুন পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত ঢাকার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হবে। এবং লকডাউন করে দেয়া হবে।
সরকার জোনিং ব্যবস্থা পুরোদমে বাস্তবায়ন করবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে। একটি অ্যাপও তৈরি করা হয়েছে এর জন্য। ৬ জুন এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনাভাইরাস সংক্রমণের ক্রম অবনতির মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ১ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা সভায় বসেন।
ওই সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও।
আনন্দবাজার/এস.কে








