বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই। বিজিএমইএ'র জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ৯৭ দশমিক ৫ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বিজিএমইএ'র সদস্য ১ হাজার ৯২৬টি কারখানার মধ্যে ১ হাজার ৮৭৮টি কারখানার শ্রমিকদের। তার মানে বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে ৯৭ দশমিক ৫ শতাংশ কারখানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৮টি কারখানার শ্রমিকদের এখনও বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। বিজিএমইএ ও কারখানা কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এসব কারখানায় বেতন-বোনাস পরিশোধ করার।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এ বছর প্রায় ১৯ লাখ শ্রমিক মোবাইল সার্ভিসের মাধ্যমে তাদের বেতন পেয়েছেন।
আনন্দবাজার/এস.কে









