বিশ্বের ১৯৫টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫’শ ১৪ জন এবং আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।
প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ৭৭। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৯। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৩২ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ এবং মারা গেছে ৩ হাজার ২৭৭ জন।
আনন্দবাজার/শহক









