ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

প্রকাশ:১৩ এপ্রিল, ২০২৬ সময় ১০:১৪ পিএম

বিস্তারিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অরুণ নামে এক প্রবাসী বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। দেশে ফেরার জন্য আজ (সোমবার) স্ত্রীকে সাথে নিয়ে হাইকমিশনে এসে ট্রাভেল পাসের অপেক্ষায় ছিলেন তিনি। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

নিহত অরুণের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামে। তার বাবার নাম সোলেমান হায়দার।

নিহতের স্বজন এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশি অভিযোগ করেছেন, হাইকমিশনের অবহেলায় অরুণের মৃত্যু হয়েছে। তারা বলেছেন, অরুণ অসুস্থ হওয়ার ১ ঘণ্টারও বেশি সময় পর অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। সাধারণত মালয়েশিয়ায় অ্যাম্বুলেন্স ডাকলে ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব তরকিুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে অরুণের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরদেহ দেশে প্রেরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০১২ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান অরুণ। এরপর ২০১৭ সালে স্ত্রী শাহানাজকেও নিজের কাছে নিয়ে আসেন। এর আগে একবার স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নেন অরুণ। মালয়েশিয়ায় চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এজন্য ট্রাভেল পাস নিতে হাইকমিশনে যান। অরুণ-শাহানাজ দম্পাতির ১৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, তিনি বাংলাদেশে থাকেন।

ট্যাগ

  • প্রবাসী
  • বাংলাদেশ হাইকমিশন

এ বিভাগের আরো খবর

সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

২০ এপ্রিল, ২০২৬

স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

১৫ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

১২ এপ্রিল, ২০২৬

দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

১২ এপ্রিল, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

১২ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

৯ এপ্রিল, ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

৮ এপ্রিল, ২০২৬

অ্যাডমিনে «সর্বশেষে দেখান» চালু থাকা খবর এখানে দেখায়। এখন কোনোটিই নেই।

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

  • স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

  • এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

  • আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

  • দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

  • মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

  • টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • মধ্যপ্রাচ্যে নিহত মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘাতক গ্রেফতার

  • মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ

  • স্বপ্নভঙ্গের সাগর, ভূমধ্যসাগরে ঝরে প্রাণ

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  • ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • স্বাধীনতা দিবস উদযাপন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

  • সৌদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • সৌদিতে নিহত মোশাররফের লাশ আসছে আজ

  • সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

  • বিএনপি ডেনমার্কের উদ্যোগে ইফতার মাহফিল