সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম।
মদীনার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।
বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সফলতা কামনা করেন।









