ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রবাস

ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশ:২১ মার্চ, ২০২৬ সময় ৭:২৩ এএম

বিস্তারিত

বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং নিপীড়িত মানুষের মুক্তি কামনায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল শুক্রবার (২০ মার্চ) দেশটির বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদকে ঘিরে রাজধানী প্যারিস ও আশপাশের এলাকাজুড়ে সকাল থেকেই তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, লা কুরনিভ ও সাঁ-দনিসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামে। এসব স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে একাধিক জামাতে নামাজ আদায় করা হয়।

প্যারিসে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্তাঁর বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে এখানে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৪৫ মিনিট অন্তর মোট পাঁচটি জামাত আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়।

অন্যদিকে, ঐতিহ্যবাহী গ্রঁদ মসকে দ্য প্যারিসে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে প্যারিস ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে ‘বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স’ (বিসিএফ)-এর উদ্যোগে পার্ক দ্য লা ভিলেতে ‘ঈদ ফেস্টিভ্যাল, প্যারিস-২০২৬’ আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্লাস দ্য ফেত ও বাস্তিল চত্বরসহ বিভিন্ন স্থানে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

তবে ফ্রান্সে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি না থাকায় অনেক প্রবাসীকেই নামাজ শেষে দ্রুত কর্মস্থলে ফিরে যেতে দেখা গেছে। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীদের এই উদযাপনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছিল সুস্পষ্ট।

ট্যাগ

  • ঈদের নামাজ
  • ধর্মীয় ভাবগাম্ভীর্য
  • ফ্রান্স

এ বিভাগের আরো খবর

সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

২০ এপ্রিল, ২০২৬

স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

১৫ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

১২ এপ্রিল, ২০২৬

দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

১২ এপ্রিল, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

১২ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

  • স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

  • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

  • এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

  • আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

  • দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

  • মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

  • টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • মধ্যপ্রাচ্যে নিহত মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘাতক গ্রেফতার

  • মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ

  • স্বপ্নভঙ্গের সাগর, ভূমধ্যসাগরে ঝরে প্রাণ

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  • ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • স্বাধীনতা দিবস উদযাপন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

  • সৌদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • সৌদিতে নিহত মোশাররফের লাশ আসছে আজ

  • সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

  • বিএনপি ডেনমার্কের উদ্যোগে ইফতার মাহফিল