দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৮ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।
বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









