পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি অর্থায়নে ছোটবাইশদিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর নতুন ৬৫ জন নারী সেচ্ছাসেবকের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি, গিয়ার ও জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় ছোটবাইশদিয়া ইউনিয়নের টিম লিডার হাজী মাহমুদ হাসান উপস্থিত থেকে উপকরণ সামগ্রী বিতরণ করেন।
আনন্দবাজার/এম.আর









