করোনা ভাইরাসে সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব রক্ষায় বন্ধ করে দেওয়া হয়েছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে শিশুদের সেই আনন্দ উপভোগ করতে না পারছে না, পারছেনা খেলনা কিনতে। আর এই বাংলার নববর্ষ যাতে ভুলে না যায় সে উপলক্ষ্যে অসহায় শিশুদের মাঝে খেলনা বিতরণ করেছে কাপ্তাই পুলিশ।
আজ মঙ্গলবার কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা সহ তার আশেপাশে এলাকায় শিশুদের মধ্যে খেলনা সামগ্রীর পাশাপাশি অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার শিশু এবং অসহায়দের হাতে খেলনা ও খাদ্যসহায়তা তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল ।
আনন্দবাজার/শহক









