করোনায় আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তত করা হচ্ছে যাত্রীবাহী লঞ্চ। শনিবার (৪ এপ্রিল) ঢাকা সদরঘাটে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
যাত্রীবাহী এসব লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ হিসেবে ব্যবহার করা হবে জানিয়েছেন তিনি। এসময় আরও বলেন, ‘লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে এ ব্যবস্থা খুবই গুরত্বপূর্ণ হবে।’
আনন্দবাজার/রনি









