চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ উপজেলা হলরুমে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্র অংকনে অংশগ্রহণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (হাই স্কুল) শিক্ষার্থীবৃন্দ।
চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ, মোঃ আমিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা, রায়গঞ্জ,সহকারী প্রোগ্রামার ( আইসিটি) মোঃ মহাইমেনুল ইসলাম প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে: মাশরুবা হাবিব, ৩য় শ্রেণী, রোল:০১, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।২য় থস্থান: মারজিয়া মাহজাবিন, ৪র্থ শ্রেণি, রোল: ০১, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩য় স্থান: নাদিরা তাবাচ্ছুম ফুল,৪র্থ শ্রেণি, রোল: ০৪, ধানঘরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান: মোঃ ওমর ফারুক নিবিড়, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়। ২য় স্থান: মালিহা তাবাসসুম মীম, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান: নুসরাত তাবাসসুম, এইচ. জি. বি. এল. রৌহা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন রায়গঞ্জ উপজেলা প্রসাশন ও সহযোগিতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তর।
আনন্দবাজার/শাহী/আবীর









