স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আল্লাহ না করুক, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে টঙ্গীর ইজতেমা ময়দানকে প্রস্তুত রাখা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়েকে ইজতেমা ময়দানকে প্রস্তুত করার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতালসহ জেলা-উপজেলা পর্যায়ে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
রোববার করোনা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে চাই। এ কারণে গত দুমাস যাবত পরিশ্রম করছি। দেশের জনগণকে করোনা সংক্রমণ থেকে নিরাপদে রাখার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কী করণীয়, সে ব্যাপারে পরামর্শ ও তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি









