প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এলাকাভিত্তিক লকডাউন শুরু করেছে। পৌরসভার তিনটি এলাকা লকডাউন করা হয় বৃহস্পতিবার সকালে।
এলাকাগুলো হচ্ছে :
২ নং ওয়ার্ড (কলেজপাড়া), ৩ নং ওয়ার্ড (ফয়লা আলু পট্টি) এবং ৫ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর বনানীপাড়া।
প্রশাসন জানায়, আগামী ৭ দিন প্রাথমিকভাবে ওই সব এলাকা লকডাউন থাকবে। এসময়ে ওই সকল এলাকা থেকে কেউ বের হতে বা ভিতরে প্রবেশ করতে পারবেন না।
উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে লকডাউন দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূর্বনা রানী সাহা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
তারা বলেন, লকডাউনকৃত এলাকায় জনস্বার্থে পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। এছাড়াও করোনা সংক্রমণ না কমলে শহরের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে লকডাউন করা হবে।
এই সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরীন, পৌরসভার সচিব আব্দুল্লা আল-মাসুম, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান, পৌর কাউন্সিলর ,কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ।
আনন্দবাজার/এস.কে









