মেহেরেপুর গাংনীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজলো কৃষি অফিসারের উদ্যোগে পিএসকেএস সভাকক্ষে দুইদিনের এ প্রশক্ষিণের আয়োজন করে। প্রশিক্ষণ সমাপনীতে অংশগ্রহণ করে কৃষিবিভাগের কর্মকর্তারা। অনাবাদি পতিতজমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে পরিবারের পুষ্টি করণের লক্ষে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সমাপনি অনুষ্ঠানে গাংনী উপজলো কৃষি অফিসার লাভলী খাতুনের সভাপতত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্তি পরিচালক হৃদয়েশ^র দত্ত, কুষ্টিয়া উপ-পরিচালক শুশান্ত কুমার প্রমাণিক, মেহেরপুর উপ-পরিচালক সামসুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম কামরুজ্জামানসহ বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।









